Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

বাজারে নতুন টাকার দাম আকাশ ছোঁয়া

ডেস্ক রিপোর্ট।। ঈদে পাওয়া যাবে না নতুন নোট, খোলা বাজারে আকাশ ছোঁয়া দাম। বিশেষ করে পাঁচ, দশ এবং বিশ টাকার বান্ডিলের জন্য বাড়তি গুনতে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা। ১০ টাকা কিনতে হচ্ছে সাড়ে ১৪ টাকায়। বাড়তি দাম নেয়ায় ক্ষোভ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাড়তি দামে সংগ্রহের কারণে তাদেরকেও বেশিতে বিক্রি করতে হচ্ছে।

ঈদে নতুন পোশাকের পাশাপাশি নতুন নোট সংগ্রহ করে থাকেন অনেকে। শিশুদের ঈদ আনন্দের বড় অংশজুড়ে থাকে নতুন টাকা। তবে এবারের ঈদে নতুন নোট বাজারে আসছে না। এর প্রভাব পড়েছে নতুন নোট বিক্রির দোকানগুলোতে। এসব দোকান থেকে ক্রেতাদের সব ধরনের নতুন নোট কিনতে হচ্ছে আগের চেয়ে বাড়তি টাকায়।
রাজধানীর গুলিস্তান ও মতিঝিলে অধিকাংশ দোকানে ১০ টাকার নতুন নোট নেই। যেসব দোকানে রয়েছে, সেখানে বিক্রেতারা ১০ টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা চাচ্ছেন। অর্থাৎ একটি ১০ টাকার নতুন নোটের দাম পড়ছে সাড়ে ১৪ টাকা। অন্যদিকে ২০ টাকার ১০০টি নতুন নোটের বান্ডিলের জন্য চাওয়া হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এবারের ঈদে নতুন নোট বাজারে আসবে না এমন খবরে দোকানগুলোতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ নতুন টাকা প্রত্যাশিদের।
তাঁরা মূলত ছেঁড়া ও পুরোনো টাকার ব্যবসা করেন। এ ছাড়া রমজানের আগে নতুন নোট সংগ্রহ করে বিক্রি করেন। বিক্রেতারা জানান, বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে। যার প্রভাব বাজারে।
টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে। যাতে স্থান পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *