Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে” মুহাম্মদ শাহজাহান

প্রেস বিজ্ঞপ্তি/উখিয়া নিউজ টুডে।। জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান
“সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ক্ষমতা পালাবদলের একমাত্র সর্বজন স্বীকৃত পদ্ধতি হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অতীতের সকল নির্বাচন কোন না কোন ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের কে এখান থেকে বের হতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিই জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে সেহেতু নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা কে ধারণ করে বাংলাদেশ গড়তে হবে। ১৬ এপ্রিল বিকাল ৩টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জন মানুষের আকাঙ্ক্ষা কে ধারণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। শোষণ- বঞ্চনা মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করতে না পারে সে ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করতে হবে। আমরা সরকার কে অবিলম্বে সংস্কার এবং খুনি ফ্যাসিস্টদের বিচার তরান্বিত করার আহ্বান করছি। তিনি জামায়াতে ইসলামী ঘোষিত চলমান গণসংযোগ পক্ষে কক্সবাজারের সর্বত্র আল্লাহর দীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ সকল উপজেলার আমীর সেক্রেটারি।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *