Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

উখিয়ায় বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলায় শিক্ষক গ্রেপ্তার! সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী |

“নিদানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলায় শিক্ষক গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছে স্থানীয় ও সচেতন মহল ”

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংক্রান্ত একটি পুরোনো মামলায় বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

জানা গেছে, বিদ্যালয়ের মাঠের জায়গা ঘিরে পূর্বে একটি বিরোধ সৃষ্টি হয়। সেই সময় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি পক্ষ মামলার বাদী হন। তৎকালীন সময়ে জমিটি দখলমুক্ত করে বিদ্যালয়ের মাঠে নিয়মিত কার্যক্রম চালু রাখা সম্ভব হলেও সম্প্রতি আবারও কিছু মহল ওই জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পুরনো মামলাটির ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষক হেলাল উদ্দিন জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজন শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন, তাঁর এভাবে গ্রেপ্তার শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিমত দিয়েছেন অনেকে।

স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিদানিয়ায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তাঁকে দ্রুত জামিনে মুক্তি দেওয়া এবং মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানানো হয়েছে।

অভিভাবক মহল মনে করছেন, একজন শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের ঘটনা শুধু তাঁর ব্যক্তি জীবনের জন্যই নয়, বরং পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির প্রতি মানবিক ও বাস্তব সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *