Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

কালাম আজাদের ৭ম গবেষণাগ্রন্থ ‘সংবাদপত্রে চট্টগ্রামের রাষ্ট্রভাষা আন্দোলন |

কালাম আজাদের ৭ম গবেষণাগ্রন্থ
‘সংবাদপত্রে চট্টগ্রামের রাষ্ট্রভাষা আন্দোলন : আধেয় বিশ্লেষণ’ প্রকাশিত
কবি, গবেষক ও সাংবাদিক কালাম আজাদের সপ্তম গবেষণা গ্রন্থ সংবাদপত্রে চট্টগ্রামের রাষ্ট্রভাষা আন্দোলন : আধেয় বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। একুশে বইমেলা উপলক্ষে স্বনামধন্য প্রকাশনী সংস্থা তৃতীয় চোখ থেকে প্রকাশিত ১৮৪ পৃষ্ঠার এই বইয়ের দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
তৃতীয় চোখ প্রকাশনীর প্রকাশক আলী প্রয়াস বলেন, কালাম আজাদ একজন পরিশ্রমী লেখক। দীর্ঘদিন ধরে ইতিহাস, মুক্তিসংগ্রাম নিয়ে লেখালেখি করে আসছেন। ‘সংবাদপত্রে চট্টগ্রামের রাষ্ট্রভাষা আন্দোলন : আধেয় বিশ্লেষণ’ বইটি দীর্ঘ দিনের কষ্টের ফসল ও তাঁর সপ্তম গবেষণা গ্রন্থ । এ বইয়ে ব্রিটিশ আমল থেকে শুরু করে রাষ্ট্রভাষা আন্দোলন পর্যন্ত ভারত, পাকিস্তান ও বাংলার রাষ্ট্রভাষা বিতর্কে চট্টগ্রামের বুদ্ধিজীবীদের অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি ওই সময়ের ভৌগোলিক, আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্রমবিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেদিক থেকে কালাম আজাদের এ বইটি ব্যতিক্রম। তাতে কলকাতা ঢাকা, ঢাকার বাইরের পত্র-পত্রিকা ও সাময়িকীতে কিভাবে চট্টগ্রামের ভাষা আন্দোলন স্থান পেয়েছে তা তুলনামূলক ও আধেয় বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ওই সময়ের চট্টগ্রামের পত্র পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রভাষা আন্দোলন কেন্দ্রিক বেশ কয়েকটি সংবাদ, প্রতিবেদন, চিঠিপত্র, সম্পাদকীয় নিবন্ধের তুলনামূলক বিশ্লেষণ করেছেন কালাম আজাদ। বইটি ভাষা আন্দোলনের ইতিহাস চর্চায় পূর্ণতা আনবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করা কালাম আজাদ ইতোমধ্যে ভাষা আন্দোলনে কক্সবাজার, রাজাকারনামা, কক্সবাজারে বঙ্গবন্ধু, কক্সবাজারের সংগীত ও নাট্যচর্চার ইতিবৃত্ত, মুক্তিযুদ্ধে আরাকানে বাঙালি শরণার্থী, মাতৃভাষা, অমিত চৌধুরীকে লেখা পত্রাবলি, শহীদ সাবের : জীবন ও সাহিত্যকর্ম রচনা করে খ্যাতি অর্জন করেছেন

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *