Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

টেকনাফে যুবকের লাশ উদ্ধার।

কক্সবাজার প্রতিনিধি/উখিয়া নিউজ টুডে।। টেকনাফে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তার পেটে ইয়াবা বহনের আলামত পাওয়া গছে বলে জানিয়েছেন পুলিশ।

সোমবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা এলাকায় মৃতদেহটি পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান।

মৃত মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের প্রয়াত মান্নান ব্যাপারীর ছেলে।

ওসি আব্দুল হালিম বলেন, সোমবার রাতে রুহুল্ল্যারডেবায় এক ব্যক্তির বসত ঘরে রহস্যজনক মৃত্যুর শিকার একজনের মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শান্তি দেবীর মালিকাধীন মোহাম্মদ আজিজের ভাড়া ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।

নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। এ সময় মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয় কিছু কলার খোসা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার।

ওসি বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পেটের ভেতরে স্কচস্টেপ মোড়ানো ইয়াবার পোটলা গিলে খেয়ে পাচারের উদ্দেশে মাসুদ রানা সেখানে অবস্থান করছিল। উদ্ধার করা আলামতগুলো পেটে ইয়াবা গিলানোর কাজে ব্যবহৃত হতো। অতিরিক্ত ইয়াবার পোটলা গিলে খাওয়ায় অথবা পেটের ভিতরে পোটলা খুলে গিয়ে তার মৃত্যু হতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি আব্দুল হালিম।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মাঝেরপাড়ার অটোরিকশা চালক মোহাম্মদ আজিজ বাসাটি ভাড়া নেন। বাসায় আজিজ ছাড়া পরিবারের অন্য কেউ থাকতেন না। আর মাসুদ রানা মাঝে মধ্যে বাসাটিতে আসা-যাওয়া করতেন।

ধারণা করা হচ্ছে পেটের ভেতরে ইয়াবা বহন করে পাচারের উদ্দেশ্যে তার ঘরটিতে যাতায়াত ছিল।

ঘটনার পর থেকে ভাড়াটিয়া মোহাম্মদ আজিজ পলাতক রয়েছেন। রহস্য বের করতে জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির মালিকের ছেলে সুমন দেবকে থানায় আনা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *