Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

রোহিঙ্গাদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ক্যাম্প-৫ এ আজ রবিবার হতে রোহিঙ্গা স্কুলের শিক্ষকদের দাবা প্রক্ষিণ কর্মসূচী শুরু হয়েছে। এশিয়ান দাবা ফেডারেশনের আর্থিক পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং সাউথ এশিয়ান চেজ কাউন্সিল, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, ইউনিসেফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়।

রোহিঙ্গা ক্যাম্পের স্কুলসমূহে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দাবা খেলা শেখানের জন্য এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের মূল লক্ষ্য। আজ সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সংযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আহসান হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন, ফিদে ট্রেইনার ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, ইউনিসেফের এডুকেশন অফিসার মো. তানভীর রহমান ভূঁইয়া, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট-এ ফোকাল মো. আবুল কাশেম মজুমদার ও জেএইচইউসিসিপি এর প্রোগ্রাম কোর্ডিনেটর মেহেদী কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসার আলম ফারভিস ও মো পাভলো এবং ইউনিসেফের স্পেশিয়াল ভিজিটর টিচার্স কলেজ সিলুম্বা ইউনিভার্সিটির ক্রিস হেন্ডারসন।

রোহিঙ্গা স্কুলের বিভিন্ন ক্যাম্পের ৩০ জন স্কুল শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও ফিদে ট্রেইনার শওকত হোসেন পল্লব।

অংশগ্রহণকারী স্কুল শিক্ষকরা অত্যন্ত আগ্রহ সহকারে এ ইভেন্টে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিক্ষদের দাবা খেলা ও আইন-কানুন শেখার বিভিন্ন বই প্রদান করা হয়েছে। স্কুলের শিক্ষকদের আশা, রোহিঙ্গা স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আগ্রহ নিয়ে দাবা খেলা শিখবে এবং দাবা খেলে তারা আনন্দ লাভ করবে। একই সঙ্গে দাবা খেলার চর্চার মাধ্যমে তারা লেখাপড়ায় আরও মনোযোগী হবে। প্রশিক্ষণ শেষে ৩০ স্কুলের প্রত্যেকটি স্কুল ১০ সেট করে দাবা বোর্ড ঘুঁটি প্রদান করা হবে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *