Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

চামড়া ব্যবসায় এবার মৌসুমি ব্যবসায়ীরা হতাশ

দেশের চামড়া শিল্পের প্রায় ৫০শতাংশ আসে কোরবানি ঈদের মৌসুমি চামড়ার ব্যাবসায়ীদের কাছ থেকে।

গতকাল সোমবার (১৭ জুন) দুপুর গড়াতেই চট্টগ্রামের অলিগলি, জেলা-উপজেলার থেকে শুরু হয়েছে কোরবানির জবাই করা পশুর চামড়া সংগ্রহ।

কিন্তু পশুর চামড়া সংগ্রহের পর বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন চামড়া ক্রেতা মৌসুমি ব্যবসায়ীরা। আশানুরুপ দাম না পেয়ে লোকসানে তাঁরা হতাশ হয়ে পরেছে।কারো কারো কেনা মুল্য ও খরচ উঠেনি।

এদিকে,আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় মৌসুমি ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।কারন মৌসুমি ব্যাবসায়ী হওয়ায় নতুন নতুন ব্যাবসায়ী মাঠে নেমেছেন এবং তারা চামড়ার যে পরিমাপ রয়েছে এই সম্পর্কে ধারনা ছিল না।যার কারনে তাদের লোকসান গুনতে হচ্ছে।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, কোরবানি পশুর চামড়া আগামী তিন দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চলবে। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করলেও এই দাম দিতে পারবে না বলেন তিনি।

এদিকে ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবারও চামড়া ব্যবসায় আড়তদারদের সিন্ডিকেটের কথা উল্লেখ করে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও আড়তদাররা তা শুনে না বলে অভিযোগ করেন।এখানে পরাই সিন্ডিকেট হয়ে গিয়েছে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *