Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

মহেশখালীঃ দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হওয়ার বিশেষত্বটা মহেশখালীকে আলাদা করেছে আর সব উপকূলবর্তী অঞ্চল থেকে। শুধুই কি পাহাড়ের চূড়া থেকে পাখির চোখে দ্বীপ দর্শন! এখানে আছে দেশের অকৃত্রিম সব সৌন্দর্যের উপাদান।
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত প্রশাসনিকভাবে স্বীকৃত এক উপজেলা মহেশখালী। ৩৬২ দশমিক ১৮ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটি মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা- এই চারটি দ্বীপ নিয়ে গঠিত।

মহেশখালীর দর্শনীয় স্থান
কিংবদন্তির সেই আদিনাথ মন্দির এখন সাগরবেষ্টিত মহেশখালী দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫ দশমিক ৩ মিটার বা ২৮০ ফুট উঁচুতে মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটিতে উঠতে হয় ৬৯টি সিঁড়ি বেয়ে। এই উচ্চতা থেকে চারপাশে দ্বীপের প্রায় পুরোটাসহ চোখে পড়ে ম্যানগ্রোভ বন, পানের বরজ ও ফেনীল বঙ্গোপসাগর।
ঢাকা থেকে মহেশখালী দ্বীপ যাওয়ার উপায়

মহেশখালীতে যাওয়ার চিরাচরিত এবং রোমাঞ্চপ্রিয়দের জন্য প্রিয় পথটি হচ্ছে কক্সবাজারের সমুদ্রপথটি। এর জন্য সড়ক, রেল কিংবা আকাশপথে প্রথমে কক্সবাজার আসতে হবে।

ঢাকার যাত্রাবাড়ি, মালিবাগ, কলাবাগান, ফকিরাপুল, মহাখালী অথবা গাবতলী থেকে পাওয়া যাবে কক্সবাজারের বাস। মানভেদে এগুলোর সিট ভাড়া নিতে পারে মাথাপিছু ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।

২০২৩ এর ১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস রেলপথ চালু হয়েছে। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি ৬দিন শুধুমাত্র চট্রগ্রামে যাত্রা বিরতি দিয়ে চলাচল করে এই ট্রেন। শোভন চেয়ারে জনপ্রতি ৬৯৫ টাকা আর স্নিগ্ধাতে জনপ্রতি ১ হাজার ৩২৫ টাকা ভাড়ায় পুরো যাত্রায় সময় লাগে ৯ ঘণ্টা।

মাত্র ১ ঘণ্টার মধ্যে যাত্রার সম্পন্ন করতে চাইলে আকাশপথে যেতে হবে। সেক্ষেত্রে বিমান ভাড়া বাবদ খরচ হতে পারে সিটপ্রতি ৪ হাজার ৫৯৯ থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত। ন্যূনতম ১ মাস হাতে নিয়ে অগ্রিম টিকেট বুকিং দেওয়া হলে মূল্যে বেশ কিছুটা ডিস্কউন্ট পাওয়া যেতে পারে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *