Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

মায়ানমার থেকে অবৈধ ভাবে আসা চোরাই গরুর বৈধতা দেয় যারা |

নিজস্ব প্রতিবেদক।

চোরাইপথে মিয়ানমার থেকে আসা গরু মহিষের বৈধতা দিচ্ছে উখিয়া গরু (দারোগা) বাজারের ইজারাদার আব্দুর রহিম ও নুরু মেম্বার সহ নিয়ন্ত্রণ করেন প্রভাবশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছেন রাজাপালং ইউনিয়ন চকবৈঠা এলাকার সীমান্তপথে বেড়ে উঠা চাকবৈঠা এলাকার মাফিয়া আব্দুল খালেদ ফরহাদ৷
উখিয়া দরোগা বাজার ইজারাদার আব্দুর রহিম সহযোগী মোহাম্মদ ইউনুস উখিয়া আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর অঘোষিত ক্যাশিয়ারের দায়িত্বপালন করেন৷ সিন্ডিকেটটি এই অবৈধভাবে মিয়ানমার থেকে আসা গরু মহিষকে বৈধ করে সেই টাকা আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে খরচ করতেন৷ আব্দুর রহিম একসময় দিনমজুর হিসেবে কাজ করলেও বর্তমানে কোটি টাকার মালিক৷ রয়েছে বিলাসবহুল বাড়ি।
অনুসন্ধানে উঠে এসেছে, তুম্ব্রু সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু-মহিষ প্রবেশ করতে বিশাল একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তুম্ব্র পর্যন্ত সিন্ডিকেট প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন রেজাউল নামে এক ব্যাক্তি। তিনি তুম্ব্রু এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার আব্দুর খালেদ ফরহাদ করইবনিয়া এলাকায় রাজত্ব করতেন এবং অবৈধ ভাবে চোরাচালানের কাজ করছে।

তুমব্রু হয়ে অবৈধভাবে আসা গবাদিপশু গুলো সাপ্লায় ও রশিদ বানানোর মাধ্যবে বেচা বিক্রির দায়িত্ব পালন করেন কুতুপালং এর একাধিক ব্যাক্তি সেখানে প্রাথমিকভাবে প্রধান দুজনের নাম উঠে এসেছে তারা হলেন কামাল উদ্দিন ও নাসির উদ্দিন। তারা দুজনই কুতুপালংয়ের বাসিন্দা।
তারা একটি সিন্ডিকেট তৈরি করে স্থানীয় প্রভাব কাটিয়ে দীর্ঘদিন যাবত মায়ানমার থেকে গরু-মহিষ কুতুপালং এনে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লায় দিয়ে থাকেন বলে জানা যায়।
সম্প্রতি আগষ্টের শেষের দিকে নাসির ও কামাল উদ্দিনের নেতৃত্বে ৪৫টি মহিষের পাল তুম্ব্রু হয়ে উখিয়ার কুতুপালং এলাকায় প্রবেশ করেন। সেই মহিষের পাল কুতুপালং রফিকের আমবাগানে সংরক্ষিত রাখা হয়েছে।
এই অবৈধ মহিষের পাল তারা বৈধ করতে উখিয়া গরু বাজার ইজারা ডাককারী আব্দুর রহিম থেকে অবৈধভাবে রশিদও বানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উখিয়া উপজেলা সূত্র জানাযায়, ছোট গরু ৩০০ টাকা এবং বড় গরু মহিষ ৫০০ টাকা হাসিল নেওয়ার কথা উল্লেখ্য করা হয়৷

এবিষয়ে গরু বাজার ইজারাদার আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ কর হলে তিনি জানান, গরু মহিষ রশিদ দেওয়ার দায়িত্ব আমার তাই গরু মহিষ রশিদ প্রদান করি৷ অবৈধ গরু উখিয়া বাজারে উঠে না৷ আমার এরিয়ায় আমি রশিদ দিয়ে যাবো৷

অতিরিক্ত হাসিল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি আগে থেকে ১৫০০ টাকা নিয়ে আসতেছি এখনো নিচ্ছি। আমাকে বাঁধা দেওয়ার কেউ নেই কারণ আমি বাজার ইজারাদার৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিরিক্ত হাসিল বা রশিদ ফি না নেওয়ার জন্য উপজেলা হলরুমে বাজার ইজারাদারদের সাথে বৈঠক করা হয়েছে৷ সেখানে সবাইকে বলে দেওয়া হয়েছে৷ যদি আইন অমান্য করে কেউ অতিরিক্ত হাসিল নেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত দিয়ে কোনো জিনিস পাচার না হয় সেব্যাপারে বিজিবি কাজ করছে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *