Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

কক্সবাজারে জামায়াতের আমীরের আগমনে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্ততি

ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওইদিন সকাল ৯ টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী জানিয়েছেন, আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে। লক্ষাধিক লোকের সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এছাড়াও মেডিকেল টিম, এম্বুলেন্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের কর্মী সম্মেলনে পুরুষ জনশক্তির পাশাপাশি তাদের মহিলা জনশক্তিরাও অংশগ্রহণ করবেন। মহিলা জনশক্তির জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *