Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা

উখিয়া নিউজ টুডে।। সাংবাদিক তানভীর শাহরিয়ার একজন অকুতোভয় ও আপসহীন কলমসৈনিক, যিনি সত্য প্রকাশে কখনও আপস করেননি। তাঁকে গ্রেপ্তার করে কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে, যা সংবাদপেশার ওপর ভয়ংকর আঘাত।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর উখিয়া অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে কারামুক্ত সাংবাদিক ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর শাহরিয়ারকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিক মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি জামাল উদৃদীন, কালাম আজাদ, উখিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, সাংবাদিক এস এম রানা, মুহিব উল্লাহ মুহিদ, মিজবাহ আজাদ, মিনার, আলাউদ্দিন সিকদার, মোহাম্মদ ইয়াকিন, ছাত্রনেতা মাহমুবুল আলম শাকিল, সোহেল।

সভায় বক্তারা বলেন সংবাদকর্মী তানভীর শাহরিয়ার ফ্যাসিস্ট সরকারের আমলেও সাদাকে সাদা, কালোকে কালো বলেছেন সাহসের সঙ্গে। কোনো মামলা-মোকদ্দমা তাঁর কলমকে স্তব্ধ করতে পারেনি। তৌহিদুল ইসলাম রাফির কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক তানভীর শাহরিয়ার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দুঃসময়ে সহকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন শক্তি দিয়েছে। অন্যায়, ভয় আর মিথ্যার বিরুদ্ধে আমার কলম আরও দৃঢ়ভাবে চলবে।

অনুষ্ঠানে উখিয়া উপজেলা ও কক্সবাজার শহরের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া থানা পুলিশ একটি মিথ্যা মামলায় সাংবাদিক তানভীর শাহরিয়ারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। গ্রেপ্তারের আট দিন পর তিনি জামিনে মুক্তি পান।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *