Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

টেকনাফে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা আমীর আনোয়ারী “জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান অনুসরণেই রয়েছে প্রকৃত সফলতা”

প্রেস রিলিজ/উখিয়া নিউজ টুডে।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুকাত। প্রত্যেক সৃষ্টি মহান আল্লাহর বিধান সৃষ্টিগত ভাবেই মেনে চলতে বাধ্য। কিন্তু মানুষ কে আল্লাহ তা’য়ালা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা হিসেবে। কে কত বেশি আল্লাহর বিধান মেনে চলছে তা দেখার জন্য। একজন মুমিনের জীবনে পরিপূর্ণভাবে আল্লাহর বিধান অনুসরণেই রয়েছে প্রকৃত সফলতা এবং খুশির বারতা বয়ে আনে। ঈদুল আযহা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে নিজেকে উপস্থাপন করার এক ঐতিহাসিক ধারাবাহিকতা। হযরত ইব্রাহীম আ. আল্লাহর হুকুম পালনে বার বার উত্তীর্ণ হয়ে আল্লাহর বন্ধু হিসেবে ভূষিত হয়েছেন। পুরস্কার হিসেবে একটি মিল্লাত দান করেছেন এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার নেতৃত্ব হযরত ইব্রাহীম আ.-এর সন্তানদের দিয়েছেন। আজকের সময়ে আমরাও যদি আল্লাহর বিধান অনুসরণে হযরত ইব্রাহীম আ.-এর মতো নিজেদেরকে উপস্থাপন করতে পারি তাহলে মহান আল্লাহ আমাদের কে দুনিয়া ও আখিরাতে সফলতা এবং নেতৃত্ব দানে ভূষিত করবেন। পবিত্র ঈদুল আযহা আমাদের কে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার ডাক দিয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ৮ জুন অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার প্রমুখ।

বাহারছড়া ইউনিয়ন: ০৯ জুন বাহারছড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

ইউনিয়ন সহ- সেক্রেটারী মাওলানা মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিক উল্লাহ, উখিয়া উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা মনসুর আলম, বাহারছড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাফেজ শাহ জালাল সুমন, বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নুরুল আবছার, মাওলানা হামিদুল হক, সভাপতি ওলামা ভিবাগ, ডা: আমান উল্লাহ , সভাপতি পেশাজীবি প্রমুখ।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *