Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

উখিয়ার রেজুপাড়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়ার রেজুপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রেজুপাড়া বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার গোপন সংবাদ পায় রেজুপাড়া বিওপি। তথ্য বিশ্লেষণ শেষে ওই এলাকার লেবুবাগান খালের পাড়ে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

অভিযান চলাকালে দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করে মোট দশহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো বার্মিজ উৎপাদনের বলে নিশ্চিত করেছে বিজিবি। তবে মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান চলমান রয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *