Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

কৃষিযন্ত্রে ভর্তুকি থাকবে কি, জানতে চেয়ে চিঠি

দেশের কৃষিতে এখন ৯৮ শতাংশ জমি চাষ করা হয় যন্ত্রের মাধ্যমে। ঠিক বিপরীত চিত্র শস্য কর্তন ও মাড়াইয়ে। এ ক্ষেত্রে ৮০ শতাংশ জমি এখনো সনাতন পদ্ধতির ওপর নির্ভরশীল। কৃষির যান্ত্রিকীকরণ বাড়াতে সরকার কৃষিযন্ত্রে ভর্তুকি দেয়। তবে ২০২৪–২৫ অর্থবছরে কৃষিযন্ত্র খাতে সরকারি ভর্তুকি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। ফলে উচ্চ প্রযুক্তির কৃষিযন্ত্র আমদানিকারকেরা বুঝতে পারছেন না তাঁরা যন্ত্র আমদানি করবেন কি না। ওদিকে আমন মৌসুম চলে আসছে।

আমদানিকারকেরা বলছেন, কম্বাইন হারভেস্টার বা সমন্বিত মাড়াই যন্ত্রের মতো উচ্চ প্রযুক্তি যন্ত্র আমদানি করতে হলে সরবরাহকারীকে চার মাস আগে জানাতে হয়।
সরকারের সিদ্ধান্তের বিষয়ে কম্বাইন হারভেস্টার আমদানিকারক শীর্ষস্থানীয় চারটি প্রতিষ্ঠান গত ২১ আগস্ট কৃষি উপদেষ্টা লেফটন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে চিঠি দিয়েছে। চিঠিতে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়, দেশে বর্তমানে ছয় হাজারের মতো কম্বাইন হারভেস্টার চলছে। যদিও তা প্রয়োজনের তুলনায় কম। মাত্র ২০ শতাংশ জমির ধান কাটা হয় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে। এ যন্ত্র ধান কাটা ও মাড়াইয়ের খরচ ৫০ শতাংশ কমিয়ে দেয়। আর উৎপাদন বাড়ে ৭ শতাংশ। চিঠিতে আরও বলা হয়, আমন মৌসুমের ধান কাটা শুরু হবে অক্টোবর মাসের শেষ দিকে। আগামী মৌসুমের ক্ষেত্রে ভর্তুকি নিয়ে সরকারের দিক থেকে নির্দেশনা প্রয়োজন।কৃষিযন্ত্রে ভর্তুকি দিতে সরকারের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ৩ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২০২০–২৫ মেয়াদে। এই প্রকল্পের আওতায় ভর্তুকি দেওয়া হয় ১০ ধরনের কৃষিযন্ত্রে। যার মধ্যে কম্বাইন হারভেস্টার ছাড়া রয়েছে ফসল কাটার যন্ত্র রিপার, ধানের চারা রোপণের যন্ত্র রাইস ট্রান্সপ্ল্যান্টার, বীজ রোপণ যন্ত্র বা সিডার, ধানমাড়াই যন্ত্র বা পাওয়ার থ্রেসার ইত্যাদি। হাওরের কৃষকেরা যন্ত্রের দামের ৭০ ও অন্যান্য অঞ্চলের কৃষকেরা ৫০ শতাংশ ভর্তুকি পান।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *