Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

পেকুয়ায় টাকা চুরির ঘটনার কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

মো: ফারুক, পেকুয়া।।  কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনার জেরে এহসানুল করিম (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মা রেহেনা আক্তার (৩৮)

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

নিহত এহসানুল করিম ওই ইউনিয়নের মাঝির পাড়ার বাসিন্দা ও মৃত জাকের উল্লাহর ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, এহসান ও তাঁর মা রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে টেকঘোনা পাড়ার আমির হোসেনের বাড়ির কাছে পৌঁছালে মুহাম্মদ জুনাইদ নামের এক যুবক তাঁদের পথরোধ করে। টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এহসান ও জুনাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনাইদ ছুরি দিয়ে এহসানের বুকে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে রেহেনা আক্তার ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।

এহসান ও জুনাইদ একে অপরের বন্ধু বলে জানা গেছে। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরির ঘটনায় জুনাইদ সন্দেহ করেন, এহসানই চুরি করেছে। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।

আরেকটি সূত্র জানিয়েছে, তারা দুজনই একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরোধের জেরে জুনাইদ ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন। কিন্তু ঘটনাটি প্রাণঘাতী হয়ে ওঠে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *