Ukhiya News Today

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

ঐতিহ্যবাহী সংগঠন “আল-আমিন সোসাইটি”র বর্ষপূর্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি/উখিয়া নিউজ টুডে।। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল-আমিন সোসাইটির ২৩ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার রাজাপালং ব্রাক অফিস সংলগ্ন আলীমুরায় ঐই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সাঈদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জিয়াউল হাসান টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য তারেক মাহামুদ চৌধুরী রাজিব, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, তরুণ আইনজীবী ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী সহ অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে বক্তারা বিভিন্ন সময়ে আল-আমিন সোসাইটির সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। এবং সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে ২৪ এর গণআন্দোলনে ভূমিকা রাখায় হাসেম সিকদার জিসান এবং আন্দোলনে কারাবরণ করা ছাত্র মোহাম্মদ সুরাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে কেক কেটে আল-আমিন সোসাইটির ২৩ বছর পূর্তি উদযাপন করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের সদস্যদের নৈশভোজ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *